আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

মধ্যেনগরে দুইটি এয়ারগানসহ দুইজন আটক


আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলম এবং একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো।

আটককৃতরা হলেন মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা মো. নেহার উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান ফরহাদ।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে
Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

৬ ঘন্টা ৪৬ মিনিট আগে