প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2026 06:36:18 am

জাতীয় সংসদ নির্বাচনের কারণে ফেব্রুয়ারির প্রথম দিন অমর একুশে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। এ কারণে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এ লক্ষ্যে প্রস্তুতিও এখন দৃশ্যমান পর্যায়ে পৌঁছেছে। 


সরেজমিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে দেখা যায়, স্টল নির্মাণের কাজ অনেকটাই এগিয়েছে। বাঁশের কাঠামোয় স্টলের অবয়ব দাঁড়িয়ে গেছে। একই সঙ্গে চলছে স্টল বিন্যাস ও বরাদ্দসংক্রান্ত চূড়ান্ত কাজ। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।


প্রকাশকদের দাবির প্রেক্ষিতে এবার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। মেলা পরিচালনা কমিটি জানিয়েছে, আবেদন প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ না হওয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে।


বাংলা একাডেমি সূত্র জানায়, এ বছর ৫৫৪টি প্রকাশনা ও প্রতিষ্ঠানকে ৮৫৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে স্টল ভাড়ার অর্থ পরিশোধ করতে হবে। আগের বছরের মতো এবারও বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত এলাকায়।


বাংলা একাডেমি প্রাঙ্গণে এ পর্যন্ত ৫৭টি প্রতিষ্ঠানকে ৯১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে একটি প্যাভিলিয়ন থাকছে। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৯৭টি প্রতিষ্ঠানকে ৭৬৫টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এ অংশে থাকছে ৩৬টি প্যাভিলিয়ন। সব মিলিয়ে এবারের বইমেলায় মোট ৩৭টি প্যাভিলিয়ন থাকছে বলে জানিয়েছে মেলা পরিচালনা কমিটি। এ ছাড়া ৮১টি লিটল ম্যাগাজিনকেও ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।


একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব সেলিম রেজা বলেন, প্রাথমিক বরাদ্দ তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো কিছু প্রকাশনার আবেদন রয়েছে। সব আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


অন্যদিকে প্রকাশকদের একাংশ বইমেলা রমজানের পর আয়োজনের দাবি জানিয়ে মেলা পরিচালনা কমিটির কাছে চিঠি দিয়েছে। তবে আয়োজকদের ভাষ্য, এ মুহূর্তে ঈদের পর বইমেলা আয়োজনের সম্ভাবনা খুবই সীমিত। কারণ, মেলার ৩০ শতাংশের বেশি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আরও খবর