ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঝিনাইগাতীতে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের সাথে সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া দোয়েল ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের সাথে সঞ্চয় ব্যবস্থাপনার ডকুমেন্টেশন সংরক্ষণ এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে সঞ্চয় কার্যক্রম পরিচালনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল সীডস কর্মসূচির আওতায় ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার এ প্রশিক্ষণটি ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুটন্ত সংলাপ কেন্দ্র, গজারীকুড়ায় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আত্মনির্ভরশীল দলের সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করে ঝিনাইগাতী কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। অনুষ্ঠানে প্রশিক্ষণ উপস্থাপনা করেন মাঠ সহায়ক প্রাণ চিরান এবং প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম। প্রশিক্ষণে সঞ্চয় ব্যবস্থাপনার গুরুত্ব, সঠিক ডকুমেন্টেশন সংরক্ষণ পদ্ধতি এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যকর সমন্বয়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সঞ্চয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও টেকসইভাবে পরিচালনার বিষয়ে নতুন জ্ঞান ও বাস্তব ধারণা লাভ করেন বলে জানান।

Tag
আরও খবর