ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের আশাবাদী -নূরুন নাহার বেগম


আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঠাকুরগাঁও  -২ আসনের জাতীয় পার্টির হেভিওয়েট  প্রার্থী নুরুন নাহার বেগম ।  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে  বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছেন ।  নূরুন নাহার বেগম একান্ত সাক্ষাৎকারে বলেন -

আমার নির্বাচনী এলাকা (ঠাকুরগাঁও-২) সহ  ঠাকুরগাঁও   জেলার উন্নয়নের প্রয়োজনে জীবন উৎসর্গ করবো  ।আমার মরহুম পিতা নিপীড়িত মানুষের সেবা করে জীবন উৎসর্গ করেছেন। আমি আমার মরহুম পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিগত ৩১ বছর যাবত  আমার নির্বাচিত এলাকায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি।  আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টি কে নেতৃত্ব দিয়েছি, তাছাড়াও ঠাকুরগাঁও জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতির  দায়িত্ব পালন করেছি, দায়িত্ব পালন করেছি ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে।  পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ আমাকে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে  কাজ করার সুযোগ দিয়েছিলেন, মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের  আমাকে দায়িত্ব দিয়েছেন  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে । দলে ও  এলাকায় সক্রিয় থাকার কারণে দলের  চেয়ারম্যান জি এম কাদের মহোদয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত করেছেন ।

আমি আমার দায়িত্ব পালনে সর্বদাই আন্তরিক । এজন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম   কাদের এমপি মহোদয় আমাকে  ঠাকুরগাঁও -২ আসনের মনোনয়ন প্রদান করেছেন । আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঠাকুরগাঁও -২  আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান , মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অসংখ্য ধন্যবাদও জানাই ।   আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত  সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই । তিনি দাবি করে বলেন  - নির্বাচন সম্পন্ন হলে ইনশাল্লাহ বিজয় লাভ করব ।

Tag
আরও খবর





6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

৮ ঘন্টা ৫৯ মিনিট আগে