ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ধুপখালী-ভদ্রডাঙ্গা সড়ক সংস্কারের মহোৎসব: জনজীবনে স্বস্তির সুবাতাস

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে ধূপখালী থেকে ভদ্রডাঙ্গা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির পিচ ঢালাইয়ের কাজ। গত কয়েক বছর ধরে বেহাল দশায় পড়ে থাকা এই রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় এই অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে রাস্তাটির উপরিভাগে উন্নত মানের পিচ ঢালাই (কার্পেটিং) করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে রাস্তার নিচের স্তরগুলো মজবুত করে এবার মানসম্মত বিটুমিন ব্যবহার করা হচ্ছে।রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করতে এসে স্থানীয় এক বাসিন্দা সাংবাদিকদের জানান:"আগে ধুপখালী থেকে ভদ্রডাঙ্গা যেতে দ্বিগুণ সময় লাগত, রিকশা বা ভ্যান চালকরা আসতেই চাইত না। এখন রাস্তাটি হয়ে গেলে আমাদের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে।"

এই সড়কটি ঢালাই সম্পন্ন হলে অনেক শুফল পাবে এই এলাকার জনগণ বিশেষ করে  মাত্র দশ পনেরো মিনিটের মধ্যেই দুই অঞ্চলের মধ্যে যাতায়াত সম্ভব হবে। স্থানীয় কৃষিপণ্য দ্রুত বাজারে নেওয়ার সুবিধা তৈরি হওয়ায় কৃষকরা লাভবান হবেন। অসুস্থ রোগীদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সহজ হবে।কাজ চলাকালীন রাস্তার কিছু অংশে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরো রাস্তার কাজ সম্পন্ন হবে। 

আরও খবর