কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পীরগাছায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দুই শিক্ষক ও এক কর্মচারী

রাজকীয় বিদায়

দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের সাতদরগা দাখিল মাদ্রাসার ২জন শিক্ষক ও ১জন কর্মচারীকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দিয়েছে মাদ্রাসার প্রাক্তন/অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে অবসরজনিত বিদায় নেন সাতদরগা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান, সহকারী শিক্ষক জাহানারা বেগম ও কর্মচারী (নৈশপ্রহরী) আব্দুস সাত্তার। এর আগে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয় তাদের। 

অনুষ্ঠান শেষে কম্বিনেশন বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আল আমিন নয়নের সার্বিক ব্যবস্থাপনায় সন্ধ্যার দিকে অবসর নেওয়া তিনজনকে ফুলের মালা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এরপর ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় জানায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তাদের নিয়ে ঘোড়ার গাড়ি সাতদরগা বাজার প্রদক্ষিণ করে নিজ বাড়িতে পৌছে দেন। এমন উষ্ণ ও হৃদয়ছোঁয়া আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এই ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন তারা।

বিদায়ী শিক্ষক আব্দুর রহমান বলেন, আমার শেষ কর্মদিবসে মাদ্রাসা থেকে বিদায় নিলাম। মাদ্রাসা কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়িয়ে আমাদের বিদায় দেবে ভাবতে পারিনি। স্কুলের বর্তমান- সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকী জীবন ভালভাবে কাটাতে পারি।

মাদ্রাসা সুপার ফজলুল হকের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিবিজড়িত বক্তব্য রাখেন মাদ্রাসা প্রাক্তন শিক্ষক ইসহাক আলী, আব্দুল কুদ্দুছ, আব্দুল হাকিম, ব্যাংকার মোত্তালেব হোসেন। পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মৌলভী শিক্ষক রাশিদুল ইসলাম। 

আরও খবর