ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস হাউজসহ সারাদেশে ও শুল্ক স্টেশনে কর্মবিরতির হুমকি



আগামী ২৮ জানুয়ারির মধ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা সংশোধন, সিপিসি ও এইচএসকোড সংক্রান্ত ভুলের কারণে শতকরা ২০০ থেকে ৪০০ ভাগ জরিমানা রহিতসহ বিভিন্ন দাবি মানা না হলে ৩০ ও ৩১ জানুয়ারি চট্টগ্রাম সহ সারা দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে দুই দিন কর্মবিরতি পালন করা হবে।

২৪ জানুয়ারি চট্টগ্রাম কাস্টমস  এজেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক  কাজী মাহামুদুর ইমাম  ( বিলু) স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি এসোসিয়েশনের সকল  সদস্যদের অবহিত করা হয় ।

এর আগে গত শনিবার (২১ জানুয়ারি) ঢাকার নিউ বেইলি রোডের সি এন্ড এফ  ফেডারেশনের  কার্যালয়ে  সংগঠনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব সুলতান হোসেন খান এর সঞ্চালনায় এক  সভায় ঢাকা, চট্রগ্রাম, মংলা, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, ভোমরাসহ বিভিন্ন শুল্ক স্টেশনের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত এ বিষয়ে এ  সিদ্ধান্ত নেয়া হয়।


সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০১৬ জারির পর ফেডারেশনের পক্ষ থেকে বারবার প্রয়োজনীয় সংশোধনের জন্য অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এরপর কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ প্রণয়নের সময়েও ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তা গুরুত্ব না দিয়েই বিধি জারি করা হয়েছিল।


দেশের সব সিঅ্যান্ডএফ এজেন্টের মৌলিক অধিকার খর্ব হওয়ায় ফেডারেশনের পক্ষ থেকে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করার জন্য লাইসেন্সিং রুলের কয়েকটি বিধি ও উপবিধি সংশোধনীর প্রস্তাব দেওয়া হলেও বাজেট প্রস্তাবনায় কোনো সংশোধনী আনা হয়নি।


এ বিষয়ে গত বছরের ২৮ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব একেএম নূরুল হুদা আজাদ এর নেতৃত্বে দ্বি-পাক্ষিক আলোচনা হয়েছিল। বৈঠকে লাইসেন্সিং বিধিমালা-২০২০ এর কিছু ধারা সংশোধনের বিষয়ে সম্মত্তি জ্ঞাপন করলেও অদ্যবধি কোন কার্যকনী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


সংশোধনী প্রস্তাবে জানানো হয়, শুল্ক মূল্যায়ন বিধিমালা-২০০০ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এইচএস কোড ও সিপিসি ভুলের কারণে জরিমানা আরোপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ ও বিধিবিধান বাতিল করতে হবে। অযৌক্তিক কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে লাইসেন্সিং বিধিমালা ও কাস্টমস আইন ১৯৬৯-এর ধারা ২০৯ মোতাবেক কাজ না করে এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বা শুনানির সুযোগ না দিয়েই এআইএন লক করা বা লাইসেন্স বাতিল করা বা কোনো দোষ প্রমাণিত না হলেও জরিমানা আরোপের মতো নিবর্তনমূলক কাজ বন্ধ করতে হবে। আমদানিকারকদের কাছে পাওনা অনাদায়ী থাকার কারণে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত রাখা যাবে না।


সংশোধনী প্রস্তাবে আরও জানানো হয়, আমদানি-রফতানি পণ্য চালান খালাসকালে কায়িক পরীক্ষা সম্পাদিত হয়নি অথবা প্রথমবার কায়িক পরীক্ষা সম্পাদনকালে কোনো পণ্য চালানে ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া গেলে সেক্ষেত্রে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে মিথ্যা ঘোষণার অভিযোগ উত্থাপন করা যাবে না। শুধু আমদানিকারক ও শিপিং এজেন্টের বিরুদ্ধে মিথ্যা ঘোষণার অভিযোগ উত্থাপন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

ফেডারেশনের নেতারা  জানান , বর্তমান   লাইসেন্সিং রুলের বাধ্যবাধকতার কারণে সিএন্ডএফ এজেন্টরা স্বাভাবিক ভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। সিএন্ডএফ এজেন্টরা সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করে থাকেন। জনগণের রাজস্বের টাকায় শুল্ক কর্মকর্তাদের বেতন ভাতা দেয়া হয়। কিন্তু তারা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে থাকেন। বর্তমান লাইসেন্সিং বিধিমালা সংশোধন ব্যতিত সিএন্ড এজেন্টদের  মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। শুল্ক বিভাগের নিযুক্ত সহকারি রাজস্ব অফিসার (এআরও), রাজস্ব অফিসার (আর.ও), সহকারি কমিশনার (এসি), উপ-কমিশনারগণের (ডিসি) আচরণ খুবই বিদ্বেষপূর্ণ। বাংলাদেশ যে একটি স্বাধীন রাস্ট্র এটা সম্পর্কে ধ তাদের কোন জ্ঞান আছে বলে তাদের কর্মকান্ডে মনে হচ্ছে না। আমরা ব্যবসায়িক পরিমন্ডলে চরমভাবে নিগৃত হচ্ছি। এইচএসকোড, সিপিসি আলোচনার বিষয় কিন্তুু শুল্ক কতৃর্পক্ষ শতকরা ২০০-৪০০ ভাগ জরিমানা করতে বেশি আগ্রহী।


রাজস্ব আহরণ নির্বিঘ্নে রাখার স্বার্থে এনবিআরকে দ্রুতই এ দাবিগুলো নিয়ে যৌথ সভা আহ্বান করে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, এর আগেও দাবি না মানায় গত বছরের ৭ জুন সারা দেশে কর্মবিরতি পালন করেছিল ফেডারেশনের আওতাভুক্ত সকল সিএন্ডএফ এজেন্ট  এসোসিয়েশন। 

আরও খবর