কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

রংপুর-৪ আসনের জাপা প্রার্থী মাহবুবারের নির্বাচনি ইসতেহার ঘোষণা!! শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়ন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেয়াই প্রথম কাজ

ইসতেহার ঘোষণা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা উপজেলার দেউতি বাজার চেয়ারম্যান চাতাল চত্ত্বরে এক বিশাল জনসভায় তিনি লাঙ্গল মার্কার এই ইশতেহার ঘোষণা করেন। ইশতেহার ঘোষণার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি দেউতি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জনসভা শেষে শাহ মাহবুবার রহমান বলেন, ‘সবাই মিলে ঐক্য করি, সমৃদ্ধ পীরগাছা-কাউনিয়া গড়ি’। তিনি আরও বলেন, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়ন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে আমার প্রথম কাজ। আমি আপনাদের সেবক হতে চাই। পরে নিম্নোক্ত নির্বাচনি ইসতেহার ঘোষণা করেন-

১। মুক্তিযুদ্ধের মৌলিক স্লোগান ও বৈষম্যহীন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ২। পীরগাছা-কাউনিয়ার টেকসই উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন এবং তিস্তা নদীর উপর আধুনিক রেল সেতু নির্মাণ, ৩। পীরগাছা ও কাউনিয়ায় আধুনিক রেলস্টেশন নির্মাণ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র/মাঠ/স্টেডিয়াম নির্মাণ, ৪। নিরাপদ সড়ক নিশ্চিত করে বেকার ও দরিদ্র নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সহায়তা প্রদান, ৫। খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও দুষ্কৃতিকারীদের দমন, ৬। মাদকমুক্ত সমাজ গঠন ও সমাজে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে কার্যক্রম গ্রহণ, ৭। ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটানো, ৮। প্রান্তিক জনগোষ্ঠীর স্থায়ী আবাসন ও জীবনমান উন্নয়ন এবং ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা করা, ৯। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা বৃদ্ধি ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধান, ১০। ইউনিয়ন হেডকোয়ার্টার থেকে ছিট গ্রাম সংযোগ সড়ক পাকাকরণ। দুই উপজেলার সকল কাঁচা রাস্তা পাকাকরণ ও হাট-বাজারের উন্নয়ন, ১১। পরিবেশবান্ধব বৃক্ষরোপণ, ১২। ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মাণ, ১৩। ভূমি কর সহজ করা, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ, ১৪। কৃষি ক্ষেত্রে সার, কীটনাশক ও সকল কৃষি পণ্য সহজলভ্য করা, ১৫। তথ্য প্রযুক্তি প্রসার ও কারিগরি শিক্ষার মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা, ১৬। প্রয়োজনীয় শিল্প কারখানা নির্মাণের পদক্ষেপ গ্রহণ, ১৭। আলু গবেষণা প্রতিষ্ঠান ও আলু সংরক্ষণাগার স্থাপন এবং আলুর বহুমুখী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পীরগাছা-কাউনিয়ার কৃষি শিল্পকে উন্নীত করা এবং ১৮। প্রশাসন ও পুলিশকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুতা দমন করা। 

পারুল ইউনিয়ন জাপার আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবসংহতির আহবায়ক সিরাজুল ইসলাম, ছাত্রসমাজের সভাপতি ইসমাইল হোসেন ছাদ্দাম সহ অনেকে উপস্থিত ছিলেন।    

আরও খবর