চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

জুলাই বিপ্লবের যোদ্ধারা এবার নির্বাচনী মাঠে: যশোরে অনিন্দ্য অমিতের পক্ষে তারুণ্যের জয়ধ্বনি

চব্বিশের গণ-অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে যাঁরা রাজপথে বুক চিতিয়ে লড়েছিলেন, সেই তরুণ যোদ্ধারা এবার নেমেছেন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে রাজপথে নেমেছেন তারা।ভোটারদের দ্বারে দ্বারে তরুণরা।পয়েন্টগুলোতে জুলাই যোদ্ধাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এবং এমএম কলেজের আসাদ গেট সংলগ্ন এলাকায় তাঁরা ব্যাপক গণসংযোগ চালান। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাঁরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন গণভোটে 'হ্যাঁ' চিহ্নে ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

প্রচারণায় অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, তাঁদের এই সমর্থন কোনো ব্যক্তি বা দলের প্রতি অন্ধ মোহ নয়, বরং একটি বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যোদ্ধারা বলেন:"আমরা রাজপথে রক্ত দিয়েছি একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশের জন্য। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অনিন্দ্য ইসলাম অমিতের মতো সৃজনশীল ও আধুনিক মনস্ক নেতৃত্বের প্রয়োজন। তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, বরং তরুণদের পালস বোঝেন।"গণসংযোগ ও প্রচারণার সম্মুখভাগে ছিলেন জুলাই যোদ্ধা মো. এনাম সিদ্দিকী, মো. নাফিস আনজুম রিফাত, মো. আবিদ হাসান, মো. মেহেদী হাসান, মো. সিফাত খন্দকার ও রাফিউজ্জামান রাফী। তাঁদের সাথে সংহতি প্রকাশ করে স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে যোগ দেন।বক্তারা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ দিনের দুঃশাসন ও অধিকারহীনতার অবসান ঘটাতে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণ এবং একটি সমৃদ্ধ যশোর গড়তে অনিন্দ্য ইসলাম অমিতের বিকল্প নেই বলে তাঁরা দাবি করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের মাঝে এই প্রচারণা ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।


আরও খবর