শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

সারিয়াকান্দিতে তুপুল সরকারের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিশাল মহিলা মিছিল ও পথসভা

বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়েছে। আজ বিকেলে সারিয়াকান্দি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তুপুল সরকারের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে এক বিশাল মহিলা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই মিছিলে কয়েকশ নারী কর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের বাসভবন থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ মোড়গুলো অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ধানের শীষের পোস্টার এবং কণ্ঠে দলীয় স্লোগান লক্ষ্য করা যায়। সাধারণ ভোটারদের মধ্যে বিশেষ করে নারী ভোটারদের মাঝে এই মিছিলটি ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
​মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাহবুবুল আলম তুপুল সরকার বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক। আজ মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে প্রমাণ করেছেন যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা শান্তি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।
এই মিছিলে শুধু দলীয় কর্মী নয়, সাধারণ গৃহিণীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় পর সারিয়াকান্দিতে বিএনপির এমন সুশৃঙ্খল এবং বড় পরিসরে নারীদের অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের মাঝে ধানের শীষের প্রচারণা এই মিছিলের মাধ্যমে আরও গতিশীল হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু, পৌর সাইবার দলের সভাপতি সামিউল ইসলাম সনি, সিনিয়র সহ-সভাপতি সোহেল সরকার ও সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ প্রমুখ। 

Tag
আরও খবর