সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ডব্লিউএফপি’কে আরও ২০ লাখ ইউরো অনুদান ইইউ’র

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 10-02-2026 04:33:40 pm

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 


ইউরোপীয় কমিশনের ‘ডিরেক্টরেট-জেনারেল ফর ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস’ (ইকো) এই অর্থ প্রদান করে।


আজ মঙ্গলবার ডব্লিউএফপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অতিরিক্ত অনুদানসহ ২০২৫ সালে বাংলাদেশে ডব্লিউএফপি’র জন্য ইইউ’র মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ইউরো।


বাংলাদেশে ইইউ মানবিক সহায়তার প্রধান ডেভিডে জাপ্পা বলেন, ‘বিশ্বজুড়ে মানবিক সংকটের কারণে ২০২৫ সাল ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তা সত্ত্বেও রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইইউ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো ইইউ’র মূল নীতি। নিরপেক্ষ ও প্রয়োজনভিত্তিক মানবিক সহায়তা পৌঁছে দিতে ডব্লিউএফপি’র মতো বিশ্বস্ত অংশীদারের সঙ্গে কাজ আমরা কাজ চালিয়ে যাব।’


বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে, যার মধ্যে গত এক বছরে আসা নতুন ১ লাখ ৪০ হাজার শরণার্থীও অন্তর্ভুক্ত। ডব্লিউএফপি তার ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করছে। এই ব্যবস্থায় প্রতিটি পরিবার প্রতি মাসে জনপ্রতি ১২ মার্কিন ডলার করে পায়, যা দিয়ে তারা চাল-ডালসহ প্রয়োজনীয় তাজা খাবার কিনতে পারে।


খাদ্য সহায়তার পাশাপাশি শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অপুষ্টি রোধে কাজ করছে ডব্লিউএফপি। এছাড়া, ৪ থেকে ১৪ বছর বয়সী ২ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শিশুর জন্য স্কুলে খাবার কর্মসূচি এবং স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহনশীলতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।


ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্ট ইইউ-র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই সময়োপযোগী অনুদান রোহিঙ্গা পরিবারগুলোর মর্যাদা রক্ষা ও প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে সহায়ক হবে। তবে তিনি সতর্ক করে বলেন, ২০২৬ সালে রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী কর্মসূচির জন্য এখনো ১৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বিশাল অর্থঘাটতি রয়েছে। নতুন কোনো অনুদান না এলে আগামী এপ্রিল মাস থেকেই এই সহায়তা কার্যক্রম ব্যাহত হতে পারে।’

Tag
আরও খবর