চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯: বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বড় ব্যবধানে বিজয়ী

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 13-02-2026 03:06:00 pm



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করা তিনি ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট অর্জন করেছেন।


১১ দলীয় জোটের সমর্থিত প্রার্থী দিলশানা পারুল, যিনি পার্থী সাপলা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন, পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। এর ফলে দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ভোট, যা এই আসনে প্রার্থীর দৃঢ় সমর্থনের প্রতিফলন হিসেবে ধরা হচ্ছে।


ঢাকা-১৯ আসনটি সাভার ও আশুলিয়া উপজেলার অন্তর্গত, যেখানে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই জয়ের মাধ্যমে বিএনপি গুরুত্বপূর্ণ ভোটসমর্থন পুনরুদ্ধার করেছে।


বিজয়ী প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন, “এই জয়ের জন্য আমি আমার সমর্থক ও জনগণকে ধন্যবাদ জানাই। মানুষের বিশ্বাস ও প্রত্যাশার ভিত্তিতে আগামী দিনে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”


এই ফলাফল ঢাকা-১৯ আসনে দলের প্রভাব শক্তিশালী করার পাশাপাশি জাতীয় রাজনীতিতে বিএনপির অবস্থানকে আরও দৃঢ় করেছে।

Tag
আরও খবর