দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি ৩য় ইউকে মুসলিম স্কাউট ফেলোশিপ ইন্টারন্যাশনাল জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গমন করলেন মিরসরাইয়ের নাফিজ গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ জাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে ব্যানার ছেঁড়ার অভিযোগ, ছাত্রশিবিরের অভিনব প্রতিবাদ শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈ-মাসিক সভা জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ চলন্ত সিএনজি থেকে ফিল্মি স্টাইলে বকশীগঞ্জের পিআইও মোবাইল ছিনতাই শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের টানা পাঁচদিন থাকবে বৃষ্টির দাপট, তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় মাদকসহ আটক চার জনকে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা আদমদীঘিতে নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার - ১ শৈলকুপায় ট্রাকচাপায় পথচারী নিহত সেনবাগে গভীর রাতের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, মোবাইল ও মোটরসাইকেল জব্দ বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাংবাদিক জামাল কাড়াল

নাটোর-১ বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে পুতুল

প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আবুল কালাম পেয়েছেন ৮৯ হাজার ৪৩১ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লালপুর উপজেলার ৮৪টি ও বাগাতিপাড়া উপজেলার ৪১টি ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ করা হয়।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মোট ভোটার ৩লাখ ৬৮ হাজার ২৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৩হাজার ৫৯৫জন, মহিলা ভোটার ১লাখ ৮৪হাজার ৬৭৯জন ও ২জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। আসনটিতে মোট ভোট পড়েছে ২ লক্ষ ৭২ হাজার ৩৫৫টি, এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১লাখ ২হাজার ১৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৮৯ হাজার ৪৩১, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৮৮৭, ইয়াসির আরশাদ রাজন ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৮, বিপ্লবী ওয়াকাস পার্টির প্রার্থী আনসার আলী কোদাল প্রতীকে ভোট পেয়েছেন ২৭৫, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহিল বাকী হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন ১হাজার ২৫৩, গণঅধিকার পরিষদের প্রার্থী সোহাগ হোসেন ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৯৮, গণসংহতি আন্দোলনের প্রার্থী সেন্টু আলী মাথার প্রতীকে ভোট পেয়েছেন ২৭৯, ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন হরিণ প্রতীকে ১১৩ ভোট পেয়েছেন। আসনটিতে বাতিলকৃত ভোটের পরিমাণ ৫০০২টি। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পিতা সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল এ আসনটিতে ১৯৯১ , ১৯৯৬ ও ২০০১ সালে ৪ বার ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।


২০০৮ সালের নির্বাচনে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। বাবার হারানো আসনটি পুনরুদ্ধার করলেন মেয়ে। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শামীম পুতুল ভোটের ফলাফল জানার পর এক প্রতিক্রীয়া জানান এই বিজয় লালপুর-বাগাতিপাড়ার সকল মানুষের। এই বিজয় ধানের শীষের। যে সকল নেতাকর্মীরা নির্বাচনি মাঠে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকল নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান
Tag
আরও খবর