অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ঈশ্বরগঞ্জে প্রস্তাবিত আইসিটি ভবন নির্মাণে বাঁধা প্রদানের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২ যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী

 ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের ৫টিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ১টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

 বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
 ভোট গণনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভোটের ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে ৬২ হাজার ১ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম। 

নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। 
দিনাজপুর-২ আসনে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৯শ ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম আফজালুল আনাম পেয়েছেন আটষট্টি হাজার নয়শ একান্ন ভোট। দিনাজপুর-২ আসনে এবার সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী—তিনি পেয়েছেন তিনশ ছিয়াত্ত ভোট।
দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ১ লক্ষ ৪৪ হাজার ৬শ ৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ভোট গণনার চূড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মঈনুল আলম পেয়েছেন এক লক্ষ ছত্রিশ হাজার দুইশ ঊনচল্লিশ ভোট। এরপর জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল পেয়েছেন নয় হাজার আটশ আটত্রিশ ভোট। এবার সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের প্রার্থী—তিনি পেয়েছেন দুইশ চৌদ্দ ভোট।
দিনাজপুর ৪ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপুর্ণভাবে সমাপ্ত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ১ লক্ষ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়ে ৩৮ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়িপাল্লার প্রার্থী আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা ১ লক্ষ ২৯ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।
দিনাজপুর-৬ আসনের বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ জেড এম জাহিদ হোসেন মোট ১ লাখ ৯৬ হাজার ৫৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনওয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৭৭ ভোট। ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

দিনাজপুর-৫ আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক জয়লাভ লাভ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলির প্রার্থী মো: আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট। প্রাপ্ত ৪৭০২ ভোটের ব্যবধানে তালা প্রতীক বিজয়ী হয়েছে।

Tag
আরও খবর

69f08a31e77e3-280426042137.webp
সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

৯ ঘন্টা ২০ মিনিট আগে