চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-02-2026 09:56:09 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কীভাবে?” শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। প্রতিপক্ষের উল্লেখযোগ্য ভোট পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ভোটের আগে তাদের প্রস্তুতির ধরন দেখে তিনি বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তারা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবে। তিনি দাবি করেন, শেষ পর্যন্ত তারা সেই ইঞ্জিনিয়ারিং করে ফেলেছে, যা তখন তারা বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি পুনরায় বলেন, “এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কীভাবে?”

এ সময় বিএনপির বড় জয় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা আব্বাস বলেন, তিনি ব্যক্তিগতভাবে আনন্দিত এবং দেশবাসীও আনন্দিত। তার দাবি, জনগণ আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এই রায়ের প্রতিফলন পাবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন—এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, তার ভালো লাগছে, কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলেন, পরে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন এবং এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছেন।

Tag
আরও খবর