জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা

১২ তারিখ (বৃহস্পতিবার) আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের অনান্য অঞ্চলের মত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও ছিলো উৎসবমুখর পরিবেশ। ৩০০ টি নির্বাচনী আসনের ৮ টি নির্বাচনী আসন ছিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড গুলোকে নিয়ে। চলুন জেনে নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোন কোন আসনগুলোতে কারা বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে৷ 


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ৮ টি আসন রয়েছে, এগুলো হলো - ঢাকা ১১, ঢাকা ১২, ঢাকা ১৩, ঢাকা ১৪, ঢাকা ১৫, ঢাকা ১৬, ঢাকা ১৭, ঢাকা ১৮। বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে দেখা যায় ৮ টি আসনের ৫ টি জামায়াত - এনসিপি ১১ দলীয় ঐক্যজোট ৫ টি আসনে জয়লাভ করেছে, বাকি ৩ টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 


> ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম'কে পরাজিত করে জয়লাভ করেন নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। 

> ঢাকা ১২ আসন - জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম বিএনপি জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট।

> ঢাকা-১৩ আসনের ফলাফলে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়েছেন তিনি।

> ঢাকা-১৪ আসনে (মিরপুর) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ এক হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

> ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।ইসির ঘোষণা অনুযায়ী, ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

> ঢাকা-১৬ আসনে চমক দেখিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন জয়ী হয়েছেন। ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ২০৭ ভোট। 

> ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন।

> ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।


কয়েকটি বিশৃঙ্খলার অভিযোগ থাকলেও ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ও প্রশাসনের নিরবিচ্ছিন্ন চেষ্টায় বেসরকারিভাবে এ সকল ফলাফল ঘোষণা করা হয়।

আরও খবর




6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

২ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৪ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে