ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

‎লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম ৩ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

ছবি সংগৃহীত


‎বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে এমপি নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

‎

‎বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের আপামর মানুষের পাশে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সব শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন।

‎

‎যার ফলে তিনি এ এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন।

‎

‎দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে আস্থাভাজন এবং প্রিয় মানুষ হয়ে ওঠেন। যার প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে তাকে এমপি নির্বাচিত করেন এই জনপদের মানুষ।

‎

‎মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রাজনীতিকের পাশাপাশি একজন পরিবেশবিদ।

‎

‎আমরা প্রত্যাশা করেছিলাম তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আমরা ভাগ্যবান, চেয়েছি একটা পেয়েছি তিনটা।

‎তিনি আরো বলেন, আমরা মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছি। আর আমাদের নেতা তারেক রহমানও আমাদের জয়ী নেতাকে যথাযথ মূল্যায়ন ও আস্থা স্বরূপ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

‎

‎আমরা মোংলা-রামপালবাসী আমাদের নেতা, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

‎

আরও খবর