যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পাঁচ শতাধিক পরিবারকে পুরো রমজানের খাদ্যসামগ্রী দিলেন ব্যবসায়ী

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ এলাকায় ট্রান্সপোর্ট নেট কোম্পানী লিমিটেডের ম্যানেজিং পার্টনার ব্যবসায়ী জামশেদ আলমের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।


ব্যবসায়ী জামশেদ আলম বলেন, ‘২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে নিজ এলাকায় রমজানের আগের দিন পুরো মাসের খাদ্যসামগ্রী বিতরণ করে আসছি। প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে চাল, আলু, আটা, তেল, ছোলা, পেঁয়াজ, চিড়া, মুড়িসহ নানা খাদ্যসামগ্রী। এটি আমার ব্যক্তি উদ্যোগে এলাকার সন্তান হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস।’


খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মনির, প্রজন্ম মিরসরাইয়ের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন মাসুদ।


Tag
আরও খবর