শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

যশোরের অহংকার, ‘সিংহ পুরুষ’ খ্যাত সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম-এর সুযোগ্য উত্তরসূরী অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় বাঘারপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়েছে।

যশোরের কৃতি সন্তান অনিন্দ্য ইসলাম অমিত এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বাঘারপাড়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, “অনিন্দ্য ইসলাম অমিতের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি যশোরবাসীর জন্য পরম গর্বের ও আনন্দের বিষয়। তাঁর মতো একজন প্রজ্ঞাবান ও সৎ মানুষের নেতৃত্বে দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত আরও সমৃদ্ধ, আধুনিক ও গতিশীল হবে—এটাই আমাদের একান্ত প্রত্যাশা।”

নেতৃদ্বয় তাঁদের বার্তায় আরও উল্লেখ করেন যে, অনিন্দ্য ইসলাম অমিত তাঁর পিতা মরহুম তরিকুল ইসলামের আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞাকে ধারণ করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। জনকল্যাণমুখী রাজনীতিতে তিনি তাঁর পিতার সুযোগ্য উত্তরসূরী হিসেবে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।বাঘারপাড়া উপজেলা বিএনপি আশা প্রকাশ করে যে, নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুযোগ্য নেতৃত্বে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা সম্ভব হবে এবং এই খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে।বিবৃতিতে বাঘারপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও কর্মময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আরও খবর