শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল-বাংলাদেশ এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার ভোরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রভাতফেরি র্যালির মাধ্যমে আপন শিক্ষা পরিবার স্কুল হতে রাংটিয়া তিন রাস্তার মোড় হয়ে আবার স্কুলের শহিদ মিনারে এসে শেষ হয়। র্যালি শেষে বাকাঁকুড়া কমিউনিটি সেন্টারে মাতৃভাষাভিত্তিক কোচ, হাজং, গারো ও বর্মন জনগোষ্টীর মাঝে ছড়া আবৃতি, নাচ ও গান প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও প্যাক কমিটি ও সিবিও সদস্যবৃন্দ ও গ্রামের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ছড়া আবৃতি, নৃত্য, সংগীত পরিবেশনা ও আদিবাসীদের হাতের তৈরি দেশীয় বিভিন্ন জিনিসপত্রের স্টল প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। তিনি তার বক্তব্যে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইএল শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে এরিয়া সুপারভাইজার রুয়েল চন্দ্র কোচের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ স্মরণ করে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ৩ ঘন্টা ৪১ মিনিট আগে