মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালপুর উপজেলা প্রেসক্লাব-এর আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন—যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, অর্থ সম্পাদক জামিল হোসেন, প্রচার সম্পাদক মাহাবুর রহমান, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিমুল ইসলাম, সম্মানিত সদস্য শরিফুল ইসলাম, নূহউল্লাহ প্রমুখ।
বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষা বাংলা চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মহান ভাষা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।