খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আশাশুনির ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শনে এমপি রবিউল বাশার



 আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রতিষ্ঠান ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন নব নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০.১৫ টায় দোকান পরিদর্শনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়। 


শুরুতে আশাশুনি ব্রীজের কাছে আশাশুনি বাস স্ট্যান্ডে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দু'টি দোকান পরিদর্শন করা হয়। এসময় এমপি রবিউল বাশার ক্ষতিগ্রস্থ দোকান দুটি ও পুড়ে যাওয়া মালামাল দেখেন এবং ক্ষতিগ্রস্থ দু'ব্যবসায়ীকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন, পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। উপজেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখেন। দুপুর ১২ টার দিকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে গমন করেন।


হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর ব্যাপারে কথা বলেন। পরে কমপ্লেক্সের সকল সেক্টর ঘুরে ঘুরে দেখেন এবং হাসপাতালের রোগিদের খোঁজ খবর নেন। এসময় ১৯ জন রোগিকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা ও একটি করে খাদ্যের প্যাকেট প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি শামীম আহমেদ খান, জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, বায়তুল মাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মুহাদ্দিস রবিউল বাশার এমপি তার বক্তব্যে বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। মানুষের অধিকার নষ্ট না হয়, সম্মান মর্যাদা ক্ষুন্ন না হয়, নিরাপত্তা লাভ করতে পারে, শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে পারে সেজন্য কাজ করতে চাই। তিনি বলেন, কোথাও কোথাও ভোট দেওয়া, না দেওয়া নিয়ে মতবিরোধ, ভিন্ন মতালম্বী ভোটারদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা কোন প্রকার প্রতিশোধ বা চাপ সৃষ্টিকে মেনে নিতে পারিনা। 
Tag
আরও খবর