ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শ্রীমঙ্গলে 'Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation' প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত


 শ্রীমঙ্গল উপজেলায় "Strengthening Community and Institutional Response to Child Sexual Abuse and Exploitation" শীর্ষক প্রকল্পের অবহিতকরন সভা আয়োজন করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (পুরাতন উপজেলা ভবন) এ সভা অনুষ্টিত হয়।

প্রকল্প অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'যুগ যুগ ধরে চলে আসা পিতৃতান্ত্রিক সমাজের আরোপিত যে নিরবতার সংস্কৃতি তাতে সমাজের অনেক ক্ষতিকর বিষয়ে চুপ থাকতে বলা হয় মান সন্মানের ভয়ে যা শিশুদের আরও বেশি ক্ষতির সম্মুখীন করে। এই নিরবতার সংস্কৃতি ভাঙতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও বলেন ছোটবেলা থেকেই শিশুদের ভালো ও মন্দ স্পর্শ সম্পর্কে জানাতে হবে যা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান বা উন্নয়ন সংস্থা গুলোর উদ্যোগের মাধ্যমে সম্ভব"।

সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার প্রমুখ।

এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল-এর প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা, সামাজিক সংস্থাসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে এবং এটি বাস্তবায়িত হচ্ছে GFA Consulting Group-এর কারিগরি সহায়তায়। প্রকল্পটি নাগরিকতা পোগ্রামের এর আওতাধীন এবং সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত।

প্রকল্পের মূল লক্ষ্য হলো :

বাংলাদেশে শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা।

নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহের অংশগ্রহণ বৃদ্ধি করা; এবং অনলাইন ও অফলাইন উভয়ই ক্ষেত্রেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহন করা।

একই সঙ্গে ক্ষতিগ্রস্থ শিশুদের সহায়তা প্রদান, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

সাম্প্রতিক একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম সাত মাসে বাংলাদেশে ৩০০-এর বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে, যা শিশু সুরক্ষা লঙ্ঘনের একটি উদ্বেগজনক বৃদ্ধির ইঙ্গিত দেয়। ইউনিসেফের তথ্যমতে, বাংলাদেশে ১-১৪ বছর বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ৯ জনই প্রতি মাসে নিজ ঘরে বা কাছের মানুষের দ্বারা সহিংস শান্তি বা নির্যাতনের শিকার হয়। এই প্রেক্ষাপটে, শিশু সুরক্ষা কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ গ্রহণের জরুরী প্রয়োজনীয়তা স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

অবহিতকরন সভার মূল উদ্দেশ্যসমূহ হলো:

  • অংশীজনদের মধ্যে আস্থা ও যৌথ মালিকানা সৃষ্টি করা। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল সুস্পষ্টভাবে উপস্থাপন করা; স্থানীয় পর্যায়ে জনসেবা উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
  • অংশগ্রহণমূলক ও কমিউনিটি-নেতৃত্বাধীন সুশাসন ব্যবস্থাকে উৎসাহিত করা। Civic Engagement Fund (CEF) একটি উদ্যোগ, যার লক্ষ্য হলো বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালী করা, অন্তভূক্তিমূলক সুশাসন নিশ্চিত করা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা এবং জনজীবনে স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নীত করা।

ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়ক লায়লা আরিফা খানম বলেন, ব্রেকিং দ্য সাইলেন্স আশা করে যে, এ উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলসহ সংশ্লিষ্ট এলাকায় শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে।

Tag
আরও খবর