বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কলেজে সরস্বতী পূজা উদযাপিত

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-01-2023 01:41:31 pm

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রাজশাহী কলেজে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাম্বলীদের অন্যতম উৎসব বাণী অর্চনা ও সরস্বতী পূজা।

পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে মহারাণী হেমন্তকুমারী হিন্দু ছাত্রাবাস মন্দির প্রাঙ্গন।

এদিন বেলা ১১টায় কলেজ মন্দিরে ধূপ, দীপ জ্বেলে প্রতিমা স্থাপন করে ফুল দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে বুধবার কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক পূজার কার্যক্রমের উদ্বোধন করেন।

পূজা শুরু হওয়ার সাথে সাথেই ঢাকের তালে আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস মন্দির প্রাঙ্গণ। সারাদিন অঞ্জলি বিতরণ এবং দুই পর্বের প্রসাদ বিতরণের সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা উদযাপন করা হয়। এছাড়াও কলেজের মুসলিম শিক্ষার্থীদের তাদের হিন্দু বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়।

সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।

বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী দেবী পৃথিবীতে আসেন।

আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে