উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

আশাশুনির ইরামনি ব্রিকসকে জরিমানা, ৩০০ বস্তা টায়ারের গুড়া (কার্বন) সহ ট্রাক জব্দ



 আশাশুনি উপজেলার বুধহাটায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবহার ও মওজুদের অভিযোগে ইরামনি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ বর্জ্য গুড়া (টায়ারের গুড়া) আমদানি ও মওজুদ করার প্রমাণ পাওয়ায় ভাটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। 


বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ দল শুক্রবার সকালে খবর পেয়ে ইটভাটার মধ্যে থাকা ট্রাক ভর্তি টায়ারের গুড়ার বস্তা আটক করেন। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ ব্যবস্থাপনা আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) ও ১৫(১) অনুযায়ী ইরামনি ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ভাটা ম্যানেজারকে ৩ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।


এ সময় ইটভাটা থেকে পরিবেশের জন্য ক্ষতিকর প্রায় ৩০০ বস্তা কার্বন (টায়ারের গুড়া) বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-০৭২২) জব্দ করা হয়। 
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের মতে, ক্ষতিকর পদার্থ ব্যবহার বন্ধে প্রশাসনের এ পদক্ষেপ পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
Tag
আরও খবর