নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

সোনালী মুকুলে নুয়ে পড়ছে ডাল: রংপুরে আমের ব্যাপক সমারোহে হাসছে কৃষকের মুখ

যিশাই মুরমু হীরা ( Contributor )

প্রকাশের সময়: 28-02-2026 10:41:06 am



বসন্তের আগমনে রংপুরের প্রকৃতিতে এখন আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ। জেলা শহর ছাড়িয়ে আশেপাশের বিভিন্ন উপজেলা ও গ্রামগুলোতে এখন সোনালীতে ছেয়ে গেছে আম বাগান। গাছে গাছে মুকুলের এমন ব্যাপক সমারোহ দেখে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় বাগান মালিক ও চাষিরা।

​সরেজমিনে রংপুরের বিভিন্ন উপজেলা ও আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখা যায়, ছোট-বড় প্রায় প্রতিটি গাছেই উপচে পড়া মুকুল এসেছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকায় এবং গত কয়েক দিনের মিষ্টি রোদে মুকুলের সজীবতা দেখে বাগান মালিকদের চোখে-মুখে এখন হাসির ঝিলিক। গত বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ অনেক বেশি হওয়ায় বড় ধরনের লাভের স্বপ্ন বুনছেন তারা।

​ স্থানীয় চাষিরা জানান, শীতের প্রকোপ কাটিয়ে মুকুল আসার এই সময়ে তারা গাছের বাড়তি যত্ন নিচ্ছেন। মুকুল যেন ঝরে না পড়ে এবং কুয়াশায় ক্ষতি না হয়, সেজন্য কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করছেন। তারা আশা করছেন, যদি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় বা শিলাবৃষ্টি না হয়, তবে এবার রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে।

​স্থানীয় এক আম চাষি জানানএবার আমাদের এই অঞ্চলের প্রায় সব উপজেলাতেই মুকুল খুব ভালো এসেছে। ডালগুলো মুকুলের ভারে নুয়ে পড়ছে। আমরা দিনরাত পরিশ্রম করছি যাতে মুকুলগুলো গুটিতে রূপান্তরিত হয়। ফলন ভালো হলে এবার বাজারে আমের দামও ভালো পাওয়ার আশা করছি।"

 আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ বছর মুকুল আসার জন্য আবহাওয়া বেশ উপযোগী ছিল। বিশেষ করে রংপুরের বিখ্যাত 'হাড়িভাঙ্গা' আমসহ অন্যান্য জাতের গাছে ব্যাপক মুকুল এসেছে। পোকার আক্রমণ ও রোগবালাই রোধে চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক ব্যবস্থাপনা বজায় থাকলে এবার আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তারা মনে করছেন।

​রংপুর ও এর আশেপাশের জনপদে আমের এই ব্যাপক সমারোহ এখন কেবল কৃষির সাফল্য নয়, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির এক নতুন ইঙ্গিত দিচ্ছে।

Tag
আরও খবর





6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৪ ঘন্টা ১৩ মিনিট আগে