শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

‎বাঘারপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ মাসের কারাদণ্ড: জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করলেন উপজেলা প্রশাসক ভূপালী সরকার

‎যশোরের বাঘারপাড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে মাদক সেবন ও মাদক বহনের অপরাধে মিলন হোসেন (পিতা: আবু তালেব মোল্লা) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।‎উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দরাজহাট গ্রামে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবন ও বহনের সময় মিলন হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান পরিচালনাকালে বাঘারপাড়া থানার এসআই মো: সজীব আহমেদের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন।‎দণ্ড প্রদানের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার উপস্থিত গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, "মাদকের বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এটি আমাদের জিরো টলারেন্স নীতি। মাদকের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল বাঘারপাড়া উপজেলা গড়তে চাই।"‎তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, "আপনার এলাকায় মাদকের সাথে জড়িত বা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আসুন সকলে মিলে মাদককে 'না' বলি।"এলাকাবাসী প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও খবর