দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশের কবি জাকির মুরাদ নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কারে ভূষিত

পলাশের কবি জাকির মুরাদ নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কারে ভূষিত 


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 



                           নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত সাহিত্য অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছেন পলাশ উপজেলার কৃতি সন্তান কবি জাকির মুরাদ। 


                    ২৮ ফেব্রুয়ারী ২০২৬ রোজ শনিবার  বিকালে নরসিংদী পৌর পার্কে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য জেলার মোট ১০ জনকে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সেরা ১০ জন বিজয়ী কবির মধ্যে ২য় স্থান অধিকার করেন কবি জাকির মুরাদ। 


                  নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে খায়রুল কবির খোকন এমপি, মনজুর এলাহী এমপি ও আশরাফ উদ্দিন এমপি মহোদয় উপস্থিত ছিলেন। 


                  সম্মাননার জন্য তাঁকে মনোনীত করায় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

এর আগেও কবি জাকির মুরাদ ২০২৫ সালের একুশে বইমেলার  " বইমেলা সেরা বই   পুরস্কার এবং মিডিয়া জার্নালিস্ট ফোরাম (মিজাফ) সম্মাননা পেয়েছিলেন।


               কবি জাকির মুরাদের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে,ভালোবাসি শীতলক্ষ্যা সাক্ষী, মৃত্যুর স্বাদ,জুলাই বিপ্লব ও দেশ প্রেম। এছাড়া মাগো তোমায় ভালোবাসি এবং কবিতার শীষ মহল।


Tag
আরও খবর