দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের হায়দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী

লক্ষ্মীপুরের হায়দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামী 


‎রায়পুর উপজেলা (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা। 


রায়পুর উপজেলা প্রতিনিধি 

রাশেদ নাইব 

‎সোমবার (২মার্চ) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন ১নং উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।

‎প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগে দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড.আব্দুল আউয়াল রাসেল, সাইয়্যেদ তাহের জাবেরী,মাহবুব জাবেরী,মুরাদ হোসেন পাটোয়ারী, আলম মুন্সী সহ  স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

‎উল্লেখ্য, সম্প্রতি হায়দরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

Tag
আরও খবর