উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

কমলগঞ্জে অসহায়-দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ একতা সমাজকল্যাণ পরিষদের

ইফতার সামগ্রী পেয়ে খুশি কমলগঞ্জ উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার ২০০ অসহায় পরিবার


মৌলভীবাজারের কমলঞ্জে অসহায়, দুস্থ ও কর্মহীন দুইশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একতা সমাজকলাণ পরিষদ কমলগঞ্জ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠনের সভাপতি হাফেজ মাওলানাহি ফজুর রহমান ফাহাদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মোহিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানী।

আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির নির্বাহী দায়িত্বশীল ও সদস্যরা।

সংগঠন সুত্রে জানা গেছে, বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল এক লিটার, ছোলা দুই কেজি, খেজুর এক কেজি, মুড়ি এক কেজি, পেঁয়াজ এক কেজি, ডাল এক কেজি, চিনি এক কেজিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। 

সংগঠনের সভাপতি সভাপতি হিফজুর রহমান ফাহাদ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২০২১ সালে একতা সমাজকল্যাণ সংগঠনটি যাত্রাা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই আমরা অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এছাড়া ধর্মীয়, মানবকল্যাণসহ সামাজিক নানা কার্যক্রম আমরা অব্যাহত রেখে চলেছি। আমাদের মহতী উদ্যোগ বাস্তবায়নে প্রবাসীসহ সংগঠনের শুভাকাঙ্খীদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

সংগঠনের উপদেষ্টা এ এম জুয়েল মাদানী বলেন, কমলগঞ্জের একঝাঁক তারুণ্যের সংগঠন একতা সমাজ কল্যাণ পরিষদ। শুধু প্রতি বছর রমজানে গরিব-দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যেই এই সংগঠনের কাজ সীমাবদ্ধ নয়। বছরজুড়েই একতা সংগঠনের দ্বীনি এবং সামাজিক নানা ধরণের কার্যক্রম চোখে পড়ে।

Tag
আরও খবর