◾তোমার দিকে ◾
ম ম মোস্তাকিম বিল্লাহ
-
আরব্য রজনীর এক হাজার
এক রাত্রি - তোমার দিকে
উত্তরের হাওয়ার মতো আসছি।
সাহারার প্রান্তরে বেদুইনের সঙ্গী
স্থীর পূর্ণিমা,মধ্য আকাশের চাঁদের বুকে নোঙর
আটলান্টিকের বুকে- টাইটানিক হয়ে
তোমার হতে - পা বাড়িয়েছি।
নতুন সাজে, ঝরা পাতার মৌসুমে
নিখিলের সুখ, ধ্রুবতারার মতো
হেঁটে যাওয়া- ছায়া তলার স্মৃতি
আমি বিভেদের পথে - তোমার জন্য ভূলেছি সভ্যতার সম্প্রীতি।
আমি হারিয়ে যাওয়া ধানসিঁড়ি
বনানীর বুকে বেড়ে ওঠা সাদা বক,
আমি তোমার দিকে আসছি
যেমনি আসে - ঝলসানো আলো!!
১২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৪ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৬ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫১ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৬১ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬৪ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৪ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে