শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যবেক্ষণে স্বাস্থ্যমন্ত্রী

   নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা নোটিশে পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার  সাখাওয়াত হোসেন বকুল। ৭ মার্চ ২০২৬ রোজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটে কোনরকম নোটিশ বা পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তিনি মূলত চিকিৎসকদের সময় মতো উপস্থিতি ও সেবার মান যাচাই করার জন্য আকস্মিকভাবে আগমন করেন ।


   সাধারণ রোগীরা যখন হাসপাতালে ঢুকতে শুরু করেন, ঠিক তখনই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী এবং হাসপাতালে প্রবেশ করেই তিনি সরাসরি হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার পরীক্ষা করেন তিনি। চিকিৎসকরা ঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়েছেন কি না, তা সরেজমিনে যাচাই করাই ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।


                         পর্যবেক্ষণ ও পরিদর্শনকালে মন্ত্রী জরুরি বিভাগ থেকে শুরু করে প্যাথলজি ল্যাব এবং বহিঃবিভাগ ঘুরে দেখেন।স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের পর্যাপ্ততা ও সেবার ধরন  ঠিক আছে কি না, সে বিষয়েও কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেন। সরাসরি লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।


                       এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম প্রমুখ।


Tag
আরও খবর