পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

তালায় নব নির্বাচিত সংসদ সদস্য ইজ্জত উল্লাহ'র সংবর্ধনা অনুষ্ঠিত

‎সাতক্ষীরার তালায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ, সাস ও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ'কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎সোমবার (৯ মার্চ) সকালে উত্তরণ প্রধান কার্যালয়ের হলরুমে পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার ইয়াছিন আলী মোড়ল, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (এমপি) বলেন, তালা কলারোয়া একটি অবহেলিত জনপদ। দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন বঞ্চিত। এই এলাকার উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগে এই এলাকার উন্নয়ন করতে হবে। 

‎তিনি বলেন, আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আমি থাকতে চাই ও তালা কলারোয়ার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

‎এরআগে বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও উন্নয়ন প্রচেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুরূপ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর