ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০ মার্চ ২০২৬ তারিখে নওগাঁর নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে “ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়াম, নিয়ামতপুর, নওগাঁ-এ এই কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নিয়ামতপুর, নওগাঁ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। কর্মশালাটি ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর সহযোগিতায় বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট কর্মসূচি-এর আওতায় আয়োজন করা হয়।  

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব, মোসা:মুর্শিদা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার,নিয়ামতপুর,নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতা রানী পাল-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,নিয়ামতপুর,নওগাঁ এবং মোছা: সাবিনা ইয়াসমিন-উপজেলা তথ্য সেবা কর্মকর্তা,নিয়ামতপুর,নওগাঁ। 

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ,ইউপি প্রশাসনিক কর্মকর্তা,হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়াও  ওয়াটারএইড বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইদ মোহাম্মদ হাসান-আল মাহাদী-স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সাপার্ট এবং তুনাজিনা হক- GESI এক্সপার্ট। এছাড়াও ইএসডি ’এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: পজিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক,গোফরইমপ্যাক্ট কর্মসূচি।

কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী জনপ্রতিনিধিদের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি সম্পর্কে আইনি ব্যাখ্যা প্রদান করা হয়। এছাড়াও নারী জনপ্রতিনিধিদের কার্যকর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং ইউনিয়ন পরিষদের জেন্ডার অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ/সমস্যা ও সমস্যা সমাধানের জন্য গৃহিত কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং বাস্তবসম্মত সুপারিশ প্রদান করেন। অংশগ্রহনকারীরা স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি নারী উন্নয়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জনাব মোসা:মুর্শিদা খাতুন,উপজেলা নির্বাহী অফিসার,নিয়ামতপুর,নওগাঁ বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব। এই ধরনের উদ্যোগ স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও জেন্ডার সংবেদনশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও খবর





6a47c450c9191-030726081648.webp
ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে

৯ ঘন্টা ১৯ মিনিট আগে