দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। আগামী ২ নং ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী আব্দুর রউফ না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস সবুজায়নে নতুন উদ্যোগ, বরিশাল সিটিকে ৫ হাজার চারা উপহার আবু সাইদ চাঁদ (এমপির) সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব- ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অপরাধীদের জন্য দুঃসংবাদ, সেনবাগে ওসি আবদুর রহিমের সাঁড়াশি অভিযান অব্যাহত কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন কারাগারে

ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ কন্যা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে বিষয়টি স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়াকে জানালে সে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে নতুন কাপড় পরিয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উদ্ধারকালে শিশুটির শরীরে রক্তের চিহ্ন ছিল। চিকিৎসকদের ধারণা, শিশুটি জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই ধানক্ষেতে ফেলে রাখা হয়েছিল।

ইজিবাইক চালক হালিম হালিম মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। মানবিক কারণে তিনি শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে পরিচর্যা করেন এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান হাসপাতালে গিয়ে নবজাতকের খোঁজখবর নেন এবং তার চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করার নির্দেশ দেন। বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে। 


Tag
আরও খবর