লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বেই কৃষির উন্নয়নে খাল খনন ও বৃক্ষরোপনের ওপর গুরুত্ব দিয়েছিলেন -দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুর জেলার কাহারল উপজেলায় বলরামপুর সাহাপাড়ায় খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে পৌঁছে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন। পরে সেখান থেকে দিনাজপুরের সুধীজনদের সাথে ইফতার মাহফিলে যোগ দিবেন। 

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশের উত্তরাঞ্চলে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গাছের পরিমাণ অনেক কম। যেখানে দেশের অন্যান্য অঞ্চলে প্রায় ২০ ভাগ এলাকাজুড়ে গাছপালা রয়েছে, সেখানে আমাদের অঞ্চলে তা মাত্র প্রায় ৮ বা ৯ ভাগ। অথচ একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে কমপক্ষে ২৫ ভাগ এলাকাজুড়ে বন বা বাগান থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও করেন, আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।

এদিকে বিকেল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর আগমনের রুপরেখাসহ বিস্তারিক দিক তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর ৪ আসনের ( চিরিরবন্দর খানসামা) সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ৩ আসনের(সদর) সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ১ আসনের( বীরগঞ্জ,কাহারোল)মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ আসনের( বিরল, বোচাগঞ্জ ) সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি মো: মোকাররম হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহ-সভাপতি ও কোতোয়ালি বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু,যুগ্ন সাধারণ সম্পাদক নুরনবী শুভ, জেলা যুব দলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভা শেষে সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


Tag
আরও খবর