নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই উঠেনা - শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন

চাঁদপুর ১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী নন, এমন কাউকে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে স্থান দেয়া হবে না। শিক্ষার মানোন্নয়নে যাদের অবদান রয়েছে এবং যারা শিক্ষিত, তাদেরই কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার উন্নয়নে অনেক শিক্ষানুরাগীর বিশেষ অবদান রয়েছে। সমাজে যাদের ইতিবাচক ভূমিকা আছে, তাদের কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার যে তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃত।’ শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় নতুন আইন বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পুরনো পদ্ধতির পরিবর্তে নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে ভবিষ্যতে এসএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদেরও নির্দিষ্ট নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেয়া হবে।’

কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই শিক্ষার উন্নয়নের মডেল সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে।’


এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বক্তব্য খণ্ডিতভাবে নয়, প্রকৃত সত্য তুলে ধরার মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার অংশ হিসেবে কয়েকজনের মাঝে হুইল চেয়ারও বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে