উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। 

আগামী দিনে বিএনপি সব সময়ই সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে কাজ করবেন। কাজেই  বিএনপি আপনাদের লেখনের মধ্যে দিয়েই সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

শনিবার (১৪ মার্চ) প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের ইফতার  মাহফিল ও মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন সাংবাদিকরা সবসময়ই কাজের মধ্যেই থাকেন। তারা তাদের নিজেদের পরিবার কেউ সময় দিতে পারেন না। সারাদিনই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে নিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন।

এছাড়াও তিনি আরো বলেন এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।  যাতে করে আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই। 

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু:জুবায়েদ মল্লিক বুলবুল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন। 

ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, 

জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারন গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল,দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নিবাহী সম্পাদক শাহীন আব্দুল বারী,জেলা ব্যাবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবে সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর,প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পাটির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন  ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

Tag
আরও খবর