লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

আফটার লাইফ ফাউন্ভেশনের উদ্যোগে ৩০০ জনের মাঝে ১৮৫০ টাকার ঈদ সামগ্রী বিতরণ

পরকালের দুনিয়ায় প্রশান্তি লাভের আশায়  দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের মহতী উদ্যোগে ৩০০ জন নারী-পুরুষের মাঝে ১৮৫০ টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 মঙ্গলবার(১৮ মার্চ ) ২৭শে রমজান দুপুরে দিনাজপুর মিউনিসিপাল হাই স্কুল ( বাংলা স্কুল) মাঠে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শামীম চৌধুরী।

 আফটার লাইফ ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি শামীম চৌধুরী, বাংলা স্কুলের  প্রধান শিক্ষক, আপটার লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ঈশারফ হোসেন সেলিম,, সহ-সভাপতি নাসির মনোয়ার টনি, সহ সাধারণ সম্পাদক এনামুল হক, অর্থ সম্পাদক মোঃ মুকুলসহ আরো অনেকে। প্রধান অতিথি সহ বক্তারা বলেন ইহকালের সুখ ক্ষণস্থায়ী, পরকালের সুখই পরম সুখ। আখিরাতের কথা চিন্তা করেই আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করেছি। এই সংগঠনের কাজ সকল স্বার্থের ঊর্ধ্বে থেকে মানুষের জন্য এবং পরকালের জন্য কাজ করা। পক্ষান্তরে সকলে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দরিদ্র অসহায় পরিবারগুলো ঈদে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত কণ্ঠে বলেন এই ঈদে আমরা এখান থেকে যা পেয়েছি তা কখনোই পাইনি। যাদের কারণে আমরা আজকে এমন উপহার পেলাম আল্লাহর দরবারে দুহাত তুলে ফরিয়াদ করবো আল্লাহ যেন তাদের সব সময় ভালো ও সুস্থ রাখে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অফ কমার্সের সদস্য শরিফুল ইসলাম সাগর, আপনার লাইভ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কার্যকরী সদস্য  জুনাইদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন। ৩০০ পরিবারের নারী পুরুষের মাঝে ১০ কেজি ভাতের চাল, পোলাওয়ের চাল, বয়লার মুরগি, চিনি দুধ সেমাই, বুট সহ সর্বমোট ১৮৫০ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Tag
আরও খবর