চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ছবি সংগৃহীত।

আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের অদুরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি ও নওগাঁ ফায়াস সার্ভিসের কয়েকটি পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মিরা উদ্ধার পরিচালনা করে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত রিরিফ ট্রেন এসে পৌঁছনি। বগুড়া-৩ আসনের সাংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। 

জানাযায়, গতকাল বুধবার দুপুুরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগন নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয়। এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে। এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। তবে মারা যাবার খবর পাওয়া যায়নি। আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। সান্তাহার রেওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে। রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানায়, ওই স্থানে রেললাইনের কিছু অংশ ভাঙ্গা থাকায় কিছু দুরে লাল পতাকা দিয়ে সর্তক করে উল্লেখিত স্থানে সংস্কার কাজ করছিলাম কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগরি পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রুত পারাপার হওয়ার সময় ট্রেনের বর্গি গুলো লাইচ্যুত হয়। নওগাঁ-৩ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজাউল করিম জানায়, দুর্ঘনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বেলা ২ টা থেকে ওই রেললাইনে ঢাকা, রাজশাহি, খুলনাসহ বিভিন্ন রুটে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

Tag
আরও খবর