কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পীরগাছায় আদদ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদ সামগ্রী বিতরণ

রংপুরের পীরগাছা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আদদ্বীন ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের দামুস্বর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নয়া মিয়া পাটোয়ারী, সোলায়মান আলী, সংগঠনের সেক্রেটারি খোকন মিয়া, ছাওলা ইউনিয়ন যুববিভাগের সদস্য ফাহিম মিয়া, জাকির হোসেন, হাফেজ নাজমুল ইসলামসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সংগঠনের সদস্য শাকিল, শাওন, অমিত হাসান, মেহেদী, সোহেল, রহিম বাদশা, ফয়জার হোসেন, মুন মিয়া ও নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, “একজন গরীব মানুষ যেন ঈদের দিন নির্বিঘ্নে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে—এই লক্ষ্য নিয়েই আমাদের এ উদ্যোগ।” তিনি আরও জানান, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গোশত, তেল, ডাল, আদা, রসুন, মরিচ, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।

এসময় ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি ধন্যবাদ জানান।

আরও খবর