কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাবাইতারি এস. বি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওই সময়ের কয়েকজন সিনিয়র শিক্ষক। সকল বন্ধুবান্ধব একত্রিত হয়ে মিলন মেলায় পরিণত হয় এ সময় সবাই সবার খোঁজ-খবর নেন। ইফতার মাহফিলে সবার উদ্দেশ্যে কথা বলেন বাবুল হোসেন, আনিসুর রহমান, সাদিকুর রহমান প্রমুখ। এবং এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সম্পর্ক যেন অটুট থাকে তারা আশা ব্যক্ত করেন এবং সবাই সবার জন্য দোয়া করেন।