আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন

দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেবার মহান উদ্দেশ্য নিয়ে সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট পূর্ব বাজারে ‘মুন্সীরহাট ক্লিনিক’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্লিনিকের শুভ উদ্বোধন করেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন মুজাদ্দেদী, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবক ও ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুর রহিম ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নূরে আলম মিয়াজী, স্মার্ট গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুন্সীরহাট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম, আবুল মহিন প্রমুখ। মুন্সীরহাট ক্লিনিকের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার মো. খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে ও ক্লিনিকের পরিচালক ডা. আরিফুর রহমান মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা কাজী মো. মনির আহমদ, মো. আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, আব্দুল কাইয়ুম মোল্লা, আলী আহমেদ, মায়েন উদ্দীন, সমাজসেবক মাস্টার সোলায়মান মিয়া, সাবেক সমাজসেবা অফিসার আবুল খায়ের মোল্লা, কবি ফরিদ উদ্দীন ভূঁইয়া, সাংবাদিক সাঈদ আব্দুল মালেক, এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার, কাজী খোরশেদ আলম সহ ক্লিনিকের পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে পবিত্র কালামে শরীফ তেলাওয়াত করেন মুন্সীরহাট পূর্ব বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মাওলানা ইমতিয়াজ রাসেল। এ সময় স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন ক্লিনিক কর্তৃপক্ষ।
আরও খবর