কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কর্ণেল আব্দুল বাতেন এমপি নির্বাচিত হওয়ায় পীরগাছা উপজেলা জামায়াতের সংবর্ধনা

সংবর্ধনা

রংপুরের পীরগাছার কৃতি সন্তান অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন ঢাকা-১৬ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছে পীরগাছা উপজেলা জামায়াত।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির চেয়ারম্যান ও পরিচালকবৃন্দও কর্ণেল আব্দুল বাতেনকে সংবর্ধনা প্রদান করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী হাশেম আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুল মোত্তালেব, সহকারী সেক্রেটারী মোস্তাক আহমদ, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, তারবিয়াত সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন ও সেক্রেটারী ইদ্রিস আলীসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কর্ণেল আব্দুল বাতেনের পৈতৃক নিবাস পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নটাবাড়ী গ্রামে। তিনি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, চট্টগ্রাম এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নটাবাড়ী শিক্ষা ও কল্যাণ ট্রাস্ট একাডেমির প্রতিষ্ঠাতা।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৮ ঘন্টা ৪৫ মিনিট আগে