দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) উপজেলার ফিস হ্যাচারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পরস্পরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে পরিচয় পর্ব, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক আলোচনার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুকুল পাটোয়ারী ও আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির হোসেন ও মাহমুদুন নবী সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক (এসটি টিভির উপজেলা প্রতিনিধি) আরিফ হোসেন রুদ্রসহ নির্বাহী সদস্য এম আর সুমন, রাকিব আলম মাজেদ, কাউছার, এম আর হায়দার অপু, মাজেদ হোসেন, আব্দুল কাদের, আখতার হোসাইন খান, আবু মুসা মহন, জুয়েল সিরাজী, ওমর ফারুক, জাকির হোসেন জুয়েল, এজাজ হোসেন রুমান, আরাফাত হোসেন রাসেল, লিটন হোসেন, জিহাদ হোসেন, ইমাম হোসেন, সিপক চন্দ্র দেবনাথ, রাশেদ হাবীবসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সার্বিকভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করার এক মিলনমেলায় পরিণত হয়।

Tag
আরও খবর