উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

মেহেরপুরের মহৌষধী সজিনার শ্বেতশুভ্র ফুলে ভরপুর প্রতিটি গাছ

গ্রাম বাংলার অতি পরিচিত বৃক্ষ সজনে গাছ। মেহেরপুরসহ সারা বাংলাদেশের প্রায় প্রতিটা বসত বাড়ির আঙ্গিনা, রাস্তার আশেপাশে অবহেলা, অনাদরে সজনে গাছ বেড়ে ওঠে। গাছের মালিককে পরিচর্যা করতে হয় না বললেই চলে। বছরে একবার সবজির (ডাটা) যোগান দিলেও সারা বছর শাক হিসাবে এর পাতা পাওয়া যায়। সবজি হিসেবে সজনের কচি ডাটা যেমন উপাদেয় এবং পুষ্টিকর তেমনি এর পাতাও ঔষধি গুণে ভরপুর। তাই গবেষকরা সজনে পাতাকে নিউট্রিশন্স সুপার ফুড এবং সজনে গাছকে মিরাকেল ট্রি বলে অভিহিত করেন। সজনে পাতাকে ইংরেজিতে মুরিঙ্গা লিফ এবং সজনে ডাটাকে ড্রাম স্টিক বলা হয়ে থাকে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সজনে ডাটার ব্যাপক চাহিদা রয়েছে। সিংগাপুরের মার্কেটে প্রতি ২/৪ পিস সজনে ডাটা ২/৩ ডলারে বিক্রি হয়ে থাকে। যার মূল্য বাংলাদেশী টাকা প্রায় ২৪০ টাকা। বর্তমানে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার কিছু বাজারে সজনে ডাটা বিক্রি হচ্ছে ২'শ ৫০/৩'শ টাকায়।



মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, সজনে গাছ কি পরিমাণ রয়েছে তার সঠিক পরিসংখ্যান আপাততঃ জানা নেই। তবে ক্যান্সারের বিরুদ্ধে সহায়ক ভূমিকা রাখতে এবং অকাল বার্ধক্য সমস্যা দূরীকরণেও সজনের ভূমিকা অপরিসীম বলে জানান। তিনি জানান, সজনে গাছ খরা সহিঞ্চু গ্রীষ্ম প্রধান অঞ্চলের উদ্ভিদ। আমাদের দেশে সাধারণত এপ্রিল মাসে ডালের মাধ্যমে সজনে গাছের বংশবিস্তার করানো হয়। ফাল্গুন মাসে সজনে গাছ ভরে ওঠে শ্বেত শুভ্র ফুলে। যা মাঘের মাঝামাঝি সময়েও মেহেরপুরে দেখা যাচ্ছে।

শনিবার (২৮ জানুয়ারি), সকাল থেকে বিকেল অবধি জেলার শ্যামপুর, আলমপুর, ঝাঁঝা, গোভীপুর, বাজিতপুর, বুড়িপোতা, উত্তর শালিকা, হরিরামপুর, সোনাপুর, পিরোজপুর, আমঝুপি, হিজুলী, যুগিন্দা, চিৎলা, বাঁশবাড়ীয়া, গাঁড়াডোব, সাহারবাটী, ভাটপাড়া, নওপাড়া, লক্ষ্ণীনারায়ণপুর, মাইলমারী, হিন্দা, হিজলবাড়ীয়া, পশ্চিম মালশাদহসহ বিভিন্ন এলাকা ঘুরে অসংখ্য সজনে গাছ চোখে মেলে। যার রূপ সত্যিই মোহিত করে। সজনে পাতা ও ফলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকায় এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি জীবন ধারণের পুষ্টির যোগানও দেয়। এর শিকড়ও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নিম পাতার চেয়েও বেশি ঔষধি গুনাগুন থাকে সজনে পাতায়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, সজনে চাষ সম্প্রসারণে ইতিপূর্বে রাস্তার পাশে সজনে গাছ লাগাতে কৃষি বিভাগ থেকে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।

গাংনী উপজেলা শহরের রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম জানান, সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, জিংক, আয়রন এবং পটাশিয়াম রয়েছে। যা অন্ধত্ব ও রক্ত স্বল্পতাসহ ভিটামিনজনিত অন্যান্য রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। শরীরের সুগার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। হজম ক্ষমতা বাড়াতে, শরীরের ওজন কমাতে, মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সজনে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া সজনেতে অ্যান্টি ব্যাকটেরিয়াল, এন্টি-অক্সিডেন্ট বিদ্যমান থাকে। এটি যকৃত ও কিডনি ভালো রাখে। সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে সজনে।

আরও খবর