তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

পলাশ উপজেলা প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও পুনর্মিলনী

পলাশ উপজেলা প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া ও পুনর্মিলনী
‎
‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
‎
‎
‎                     নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত চেয়ে বিশেষ দোয়া কামনা করা হয় এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সমন্বয়ে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
‎
‎         ২৬ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিয়ার সঞ্চালনায় উক্ত দোয়া ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
‎
‎                     এ সময় উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক নূরে আলম রনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করেন প্রেসক্লাবের সদস্য আলামিন মুন্সি।
‎
‎দোয়া কামনা শেষে প্রেসক্লাবের সকল সাংবাদিক  পবিত্র ঈদুল ফিতর উদ্ যাপন পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য বজায় রেখে আলোচনার সমাপ্ত করেন। পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরনীয় করে রাখতে   পলাশ উপজেলা প্রেসক্লাবের লোগো সহ একটি করে সিরামিক মগ প্রত্যেককে উপহার হিসেবে প্রদাণ করা হয়।
‎
‎           এ সময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর