শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

আর্থ আওয়ার-২০২৬: যশোরে জেলা রোভারের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও বৈশ্বিক জ্বালানি সাশ্রয় আন্দোলনে শামিল হতে যশোরে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভার। শনিবার (২৮ মার্চ) সকালে ‘আর্থ আওয়ার-২০২৬’ উদযাপন উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি যশোর জেলা শিক্ষা অফিস (ডিইও) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা রোভারের সহ-সভাপতি ও আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ এম ইকবাল হোসেন।র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা রোভারের সম্পাদক মো. আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. হিয়ালে ইসলাম, মো. ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার সদস্যরা।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘আর্থ আওয়ার’ একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি। এর অংশ হিসেবে আজ ২৮ মার্চ রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রেখে এই কর্মসূচিতে অংশ নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে ব্যক্তিগত পর্যায়ে সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভার সদস্যরা ‘আর্থ আওয়ার’ সফল করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।


আরও খবর