ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

স্মৃতির আঙিনায় ফেরার ডাক: নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী ২০২৬-এর প্রস্তুতি সভা

যশোরের বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় তার গৌরবের ৮২ বছর পূর্ণ করতে যাচ্ছে। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বা 'পুনর্মিলনী ২০২৬' আয়োজনের লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে।এই উৎসবের প্রাথমিক প্রস্তুতি ও রূপরেখা প্রণয়নের জন্য আগামী ৩০ মার্চ, ২০২৬ (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ মতবিনিময় সভার ডাক দেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পুনর্মিলনীকে ঘিরে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক পুরনো ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগতভাবে সবার কাছে পৌঁছানো কঠিন বিধায়, এই উদ্যোগকে সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত প্রচারণার ওপর জোর দেওয়া হচ্ছে।

আসন্ন পুনর্মিলনী উৎসবের বিস্তারিত পরিকল্পনা ও একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হবে:তারিখ: ৩০ মার্চ, ২০২৬ (আগামী সোমবার)।সময়: বিকেল ৩:০০ টা।স্থান: নারিকেলবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়  প্রাঙ্গণ।

‘প্রাক্তন ছাত্রবৃন্দ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "স্মৃতির টানে প্রাণের টানে আমরা আবার ফিরে যেতে চাই আমাদের সেই মায়ার শৈশবে। এই মহতী উদ্যোগকে সফল করতে প্রতিটি ব্যাচের প্রতিনিধিদের উপস্থিতি ও মূল্যবান মতামত একান্ত কাম্য।"উল্লেখ্য, নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, সকল প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে।

স্লোগান: "এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে, মেতে উঠি উৎসবে।"

আরও খবর