দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরে ঈদ পূর্ণমিলনীতে সম্প্রীতির বার্তা, শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত সকলের সঙ্গে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। এ সময় তিনি তাঁর বক্তব্যে ঈদের প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়েই ঈদের আসল শিক্ষা বাস্তবায়িত হয়। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মিলনমেলা শিক্ষাঙ্গনে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

অধ্যক্ষ আরও জানান, ঈদ পরবর্তী শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আসাদুল্লাহ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ এবং স্কুল শাখার একাডেমি কো-অর্ডিনেটর সালেহ উদ্দিন মামুনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।


সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল আনন্দমুখর, প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ, যা সংশ্লিষ্ট সকলের মাঝে নতুন উদ্দীপনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Tag
আরও খবর